ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিম করোনায় আক্রান্ত

0
8

ভারতের আলোচিত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী জুবিনা জরিন ওরফে মেহজবিন শেখও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার এ খবর জানিয়েছে ইন্ডিয়া ডটকম ও আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে দাবি করা হয়, করাচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তারা। তাদের গৃহকর্মী ও নিরাপত্তারক্ষীদের কোয়রান্টিনে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই)-এর কাছে দাউদের আক্রান্ত হওয়ার খবর আগেই ছিল। করাচির সেনা হাসপাতালে তাদের রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ১৯৯৩ সালের আলোচিত মুম্বাই হামলার মূলহোতা দাউদ ইব্রাহিম মূলত মুম্বাইয়ের বাসিন্দা হলেও বেশ কয়েক দশক ধরে সপরিবারে পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। যদিও সে সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানায়নি ইসলামাবাদ। ২০০৩ সালে ভারত ও জাতিসংঘ দাউদ ইব্রাহিমকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে।

আগেরামুর বিকেএসপিকে আইসোলেশন সেন্টার করার লক্ষ্যে এমপি কমলের স্থান পরিদর্শন
পরেবিক্রি হচ্ছে ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট!