
সিবিকে ডেস্কঃ
এবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হলেন । তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
বিষয় নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে বলেন, আমরা মৌখিকভাবে জেনেছি কমিশনার স্যার করোনা পজিটিভ। তবে এখনো ডকুমেন্ট পাইনি।
সোমবার (৮ জুন) রাতে চট্টগ্রামে করোনা পরীক্ষার ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে (সিএমপি) কমিশনার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে
প্রসঙ্গত, চট্টগ্রামে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্যাপক ভূমিকা রেখে আসছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। এছাড়া করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা ব্যাংক চালুর উদ্যোগও নিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।











