চট্টগ্রামে আরো ২০৭ জনের করোনা শনাক্ত

0
4

সিবিকে ডেস্কঃ

চট্টগ্রাম মহানগরী ও উপজেলায় নতুন করে ২০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আড়াইটায় চট্টগ্রামের সিভিল সার্জন দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। বন্দরনগরীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৫৯৩ জন। এ পর্যন্ত মারা গেছে ১০৪ জন।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, চট্টগ্রামের ৪টি পিসিআর ল্যাবে মোট ৭৩৮টি নমুনা পরীক্ষা করে ২০৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এই বিষয়ে বিস্তারিত তথ্য শুক্রবার (১২ জুন) সকালেজানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৬৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ২৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১০ জন নগরেরর ও ১৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম নগরের ৫ জনের ও বিভিন্ন উপজেলার ৩৯ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে; এর মধ্যে বিভিন্ন উপজেলার ৫৭ জন ও একজন নগরের বাসিন্দা।

চট্টগ্রাম নগরের ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৩৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭২ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার ৬২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে চট্টগ্রামের ৭ জনের করোনা পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১১৯ জনের মধ্যে লোহাগাড়ায় ৬, সাতকানিয়ায় ১, আনোয়ারায় ১, চন্দনাইশে ৮ পটিয়ায় ১, বোয়ালখালীতে ১০, রাঙ্গুনিয়ায় ১০, রাউজানে ১, ফটিকছড়িতে ১১, হাটহাজারীতে ৫৭, সীতাকুণ্ডে ১০, মিরসরাইয়ে ৩ জনের করোনা মিলেছে।

আগেসাবেক ছাত্রনেতা রাশেদ করোনা আক্রান্ত, দোয়া কামনা
পরেমোবাইলে কথা বলার খরচ বাড়ছে