করোনায় যুদ্ধে প্রশংসায় ভাসছে লোহাগাড়ার মানবতার দল

0
3

আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় প্রশংসায় ভাসছে করোনায় মানবিক যোদ্ধা মিজানুর রহমান মিজানের নেতৃত্বে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “লোহাগাড়ার মানবতার দল “। এই দলের প্রধান উপদেষ্ট হিসাবে রয়েছেন লোহাগাড়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু।

করোনার এই সময়ে যেখানেই মরদেহ নিয়ে বিপদে পড়বে মানুষ, সেখানেই তারা হাজির হবে। গত ১৫ জুন চুনতি এলাকার করোনা আক্রান্ত নুরুল আনোয়ার নুরু নামের একজনের মৃতদেহ দাফনের মধ্য দিয়ে এমন মানবিক সহযোগিতার সূচনা তাদের। এই পর্যন্ত তারা লোহাগাড়া উপজেলায় ৩ জনের মরদেহ দাফন সম্পন্ন করেছে । তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এমন কার্যক্রমের প্রশংসা ছড়িয়ে পড়েছে দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে।

করোনায় মৃত্যু হলেই ছুটে যান তারা। মরদেহ ঘরের বাইরে আনা থেকে শুরু করে গোসল- দাফন সবকিছুই করে দেয় তারা। লোহাগাড়া মানবতার দলের প্রধান মিজানুর রহমান মিজান সিটিজি টাইমসকে বলেন,মানুষের কল্যানে কাজ করতে হলে মাঝে মাঝে জীবনের ঝুঁকি নিতে হয়। যদি পরিপূর্ণভাবে কোন কাজ করে সফলতা আসে তাহলেই আনন্দ পাওয়া যায়। বিশ্বের সাথে পাল্লা দিয়ে দেশেও বাড়ছে মৃতের সংখ্যা। আর এসব ব্যক্তির মৃত্যুর পর ভয়ে কেউ লাশ দাফন করতে রাজি হন না। আবার অনেক সময় মৃতের পরিবারের সদস্যদের বা স্বজনদের লাশেরর কাছেও না যাওয়ার ঘটনাও আমাদের সামনে এসেছে। সেদিন চরম্বায় সাবেক সেনা সদস্যের লাশ দাফনে কি নির্মম পরিস্থিতি সাক্ষী হলাম আমরা। সমাজের ঈমামকে জানাজায় অংশগ্রহন করতে বাঁধা দেন স্থানীয়রা। সাধারন একজন মানুষকে দিয়ে জানাজা পড়িয়েছি । লাশ দাফনে কেউ একটি ও একটা দা বা একটা বালতি কেউ দিতে চাইলো না! সমাজের কেউ কাছে আসেনি এমনি কি স্বজনেরাও!

তিনি সিটিজি টাইমসকে আরো বলেন, ‘আমরা মৃতের ঠিকানায় গিয়ে মরদেহে প্রথমে স্প্রে করে জীবানুমুক্ত করি। এরপর মরদেহটাকে কাফনের কাপড়ে মুড়ে দেই। তারপর পলিথিনের ব্যাগে লাশটাকে ভরে খাটিয়ায় করে কবরস্থানে নেয়া হয়। এরপর কবরের সামনের মাঠে আমরা জানাজার নামাজ এবং দোয়া পড়ি।

পরে সাবধানতার সাথে লাশের ব্যাগটি কবরে নামাই। এরপর আবার স্প্রে করে জায়গাটাকে জীবানুমুক্ত করা হয়। সর্বশেষ আমরা কবরে মাটি দেই।’

‘সব কাজ শেষ হলে আমরা আমাদের পিপিইগুলো একসঙ্গে খুলে ফেলি যাতে, কেউই এ ভাইরাসে আক্রান্ত না হই। পরে আমরা নিজেদের শরীরে স্প্রে করি। এরপর পিপিইগুলোকে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

প্রসঙ্গত, মিজানুর রহমান মিজান গতকাল চরম্বার সাবেক চেয়ারম্যান সাংবাদিক অধ্যাপক সাদত উল্লাহর পিতার দাফন করতে গিয়ে পায়ে মারাত্মক ভাবে আহত হন। বর্তমানে তিনি বাড়িতে চিকৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

এদিকে লোহাগাড়া মানবতার দলের প্রধান উপদেষ্টা ও লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু সিটিজি টাইমসকে বলেন, আমরা করোনায় মৃত ব্যক্তির লাশ ধর্মীয় বিধান অনুযায়ী দাফন করার চেষ্টা করি । দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের দলের সবাই রয়েছে।

 

আগেকরোনাকালে দায়িত্ব পালন, কক্সবাজারে ৬৯ পুলিশ আক্রান্ত
পরেকক্সবাজারে বৃহস্পতিবার ৩ রোহিঙ্গা সহ ১১৩ জন করোনা পজিটিভ