নাইক্ষ্যংছড়িতে ব্যাংক কর্মকর্তাসহ আরো ৫ জন করোনা পজিটিভ

0
4

 

জাহাঙ্গীর অালম কাজল, নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়িতে নতুন করে আবাাররো ৫ জনের করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এই নিয়ে তিন দিনে সর্বমোট ১৩ জনের পজেটিভ শনাক্ত হয়েছে।
২২ জুন সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা, আবু জাফর মো,ছলিম।
তিনি বলেন, হাসপাতালের আউটডোরে রোগী চিকিৎসা নিতে আসা তিন দিনে মোট ১৩ জনে করোনা পজেটিভ শনাক্ত করা হয়।
আর এদিকে আজ ২২ জুন সোমবার ৫ শনাক্ত রোগীরা হলেন- লাল বম(৪৫),টিপু বড়ুয়া( ৩৬), উলামিয়া( ৮৭), সুইচিং মার্মা( ২৮) ও আবুল কালাম (২৯) বলে জানাযায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানান,
এই যাবত নমুনা সংগ্রহ করা হয় মোট ৩৮২ জন।
এতে করোনা পজেটিভ রিপোর্ট আসে ২৫ জনের।
তবে এর মধ্যে গত ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত এ তিন দিনে ১৩ জনের পজেটিভ শনাক্ত হওয়ার কথা জানান।
স্বাস্থ্য বিভাগ আরও জানান, এই যাবত হাসপাতালের আইসোলেশনে থাকা ২৫ জন করোনা রোগীর মধ্যে ১০ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছন।

উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া আফরিন কচি এই প্রতিবেদক কে জানান, গত তিন দিনে করোনা শনাক্ত হয় ১৩ জন।
ওই ১৩ জনের সংস্পর্শ থাকা পরিবারের সদস্যসহ নমুনা সংগ্রহ এবং ঘর-বাড়ি লকডাউনের ব্যবস্থা করা হয়েছে।

আগেমুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যানের অষ্টম মৃত্যু বার্ষিকী আজ 
পরেআওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম অসুস্থ, দোয়া কামনা