
আলাউদ্দিন, লোহাগাড়া
লোহাগাড়ায় বাথরুমে রাখা বালতির পানিতে ডুবে তাসকিন (২) নামেে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৩ জুন ( মঙ্গলবারর) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট মওলার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে ।
স্থানীয় আরফাত উদ্দিন খান সিটিজি টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশু তাসকিম ওই এলাকার মোহাম্মদ ইলিয়াছ সওদাগরের পুত্র।
আরফাত উদ্দিন খান সিটিজি টাইমসকে জানান, তাদের বাড়িতে বাথরুমে বালতির পানি ভরা ছিলো। ঘরে সবার অগোচরে তাসকিম বাথরুমে ঢুকে বালতির পানিতে পড়ে যায়।
ঘরের মধ্যে তাসকিনের সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকেরা তাকে খুঁজতে থাকে। এক পর্যায় বাথরুমের বালতির পানির মধ্যে ডুবন্ত অবস্থায় তাকে দেখতে পায়।
তাৎক্ষণিক উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











