সব রেকর্ড ছাপিয়ে দেশে করোনায় একদিনে ৬৪ মৃত্যু, আক্রান্ত ৩৬৮৩

0
2

সিবিকে ডেস্কঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৮৪৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪২৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৬৮৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪৪ জন সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬৭০ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

আগেকক্সবাজার সদর হাসপাতালে যুক্ত হচ্ছে ৩ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা
পরেকঠোর স্বাস্থ্যবিধি মেনে করোনা মুক্ত সাংবাদিক সুনীল বড়ুয়া