বান্দরবানে সন্ত্রাসীদের দুপক্ষে গোলাগুলি: নিহত ৬

0
7

সিবিকে ডেস্কঃ

বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় সন্ত্রাসী দলের দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে জেএসএস সংস্কার এর ৬ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও অন্তত তিন জন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। হতাহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তি (জেএসএস) এর মূল ও সংস্কার দুই গ্রু‌পের মধ্যে গু‌লি বিনিময়ের হয়। এঘটনায় ‌জেএসএস-এর সংস্কার গ্রু‌পের ৬ জন ‌নিহত হ‌য়ে‌ছেন। গু‌লিবিদ্ধ হয়েছেন আ‌রও ৩ জন। তবে হতাহতদের নাম এখ‌নও জানা যায়‌নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হয়েছেন। পরে এ‌ বিষ‌য়ে বিস্তা‌রিত বলা যাবে।

আগেইসলামাবাদে চেয়ারম্যানের অস্ত্রের মহড়া ও মেম্বারকে হত্যা চেষ্টা, বিক্ষোভ এলাকাবাসীর
পরেটেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২, অস্ত্র ও মাদক উদ্ধার