লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

0
10

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় মোটর সাইকেল ও যাত্রীবাহি মাক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম(২৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। সে উপজেলার চুনতি হাজি রাস্তার মাথা কাজির পাড়া এলাকার মৃত জালাল আহমদের ছেলে।

এ ঘটনায় অপর মোটর সাইকেল আরোহী গুরতর আহত হয়েছেন। আহত মো: আরিফ(২৭) পূর্ব কলাউজান গাবতল এলাকার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ কিল্লার আন্দর ওয়েডিং পার্কের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, হতাহত দু’জনই লোহাগাড়া বটতলি মোবাইল মার্কেটের ব্যবসায়ী। ঘটনারদিন সকালে দু’জনই মোটর সাইকেল নিয়ে রাজঘাটার উদ্দশ্যে বের হয়। ওয়েডিং পার্কের সামনে গেলে যাত্রীবাহী মাইক্রোবাস অন্য আরেকটি গাড়িকে ওভার টেক করতে গিয়ে মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেলের এক আরোরোহী ঘটনা স্থলে নিহত হয়। অপর

আরোহীকে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ে বলে জানা যায়। ঘটনার পরপরই ঘাতক যাত্রীবাহী মাইক্রো বাসটি পালিয়ে যায়।

দোহাজারি হাইওয়ে থানার ওসি মো: ইয়াছিন আরফাত বলেন, মোটরসাইকেল ও যাত্রীবাহী মাক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয় এবং অপরজন আহত হয়েছেন। দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল এক জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোন মামলা হয়নি বলেো জানান তিনি।

আগেরামুতে চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় মামলা,ধর্ষক জেলে
পরেকোরবানির হাটে এক পশু কিনতে যেতে পারবে দুজন, হাটেই থাকবে আইসোলেশন ইউনিট