করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই

0
9

সিবিকে ডেস্কঃ

করোনায় আক্রান্ত হয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই মারা গেলেন শেষপর্যন্ত।

শুক্রবার (১৭ জুলাই) রাত দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আবদুল হাই মারা যান।

অধ্যাপক আবদুল হাইয়ের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালেরআইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক।

আগেটেকনাফে মাদকের চালান নিতে আসা চন্দনাইশের দুই ভাই বন্দুকযুদ্ধে নিহত
পরেটাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা