কোটবাজারে সওজের জায়গায় বহুতল ভবন নির্মানের অভিযোগ, কাজ বন্ধের দাবি

0
7
নিজস্ব প্রতিবেদক,উখিয়া 
উখিয়ার বাণিজ্যিক  স্টেশন কোর্টবাজারে সরকারি সওজ বিভাগের   জায়গা জবর করে প্রভাবশালী মহল বহুতল ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। ফলে  সরকারি জায়গা বেহাত সহ  কক্সবাজার টেকনাফ সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হবে। এ নিয়ে ব্যবসায়ী ও  সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি সহ মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
 এদিকে  স্হানীয় নাগরিক সমাজ ও ব্যবসায়ীরা  নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে সড়ক ও জনপদ     (সওজ) বিভাগের  সরকারি জায়গা বেদখল মুক্ত করে যানজট নিরসন করার জন্য রবিবার (১৯ জুলাই)  উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর নিকট নিখিত অভিযোগ দায়ের করছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে উপজেলা নিবার্হী কর্মকর্তা বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সহকারি কমিশনার (ভূমি) কে জরুরি ভিত্তিতে ব্যবস্হা গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
  অভিযোগে   উল্লেখ করা হয়েছে কোর্টবাজার চৌরাস্তার উত্তর-পশ্চিম পাশে সড়ক ও জনপথ বিভাগের  জায়গা জবর করে  তেরপাল দিয়ে ঘিরে বহুতল ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কোর্টবাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, নিজস্ব মালিকানাধীন জায়গা ছাড়াও সওজের জায়গা জবর দখল করে তোফায়েল আহমেদ চৌধুরী স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।
   কোট বাজার স্টেশনের ব্যবসায়ী আব্দুস সালাম হামিদুল হক ও  সুখর ধর অভিযোগ করে বলেন    সড়কের পাশে  সরকারি জায়গা জবর দখল করে বহুতল ভবন নির্মাণ করা হলে সিএনজি পার্কিং সহ টেকনাফ কক্সবাজার সড়কে ভয়াবহ যানজট লেগে থাকবে
 ফলে এডিবির অর্থায়নে প্রায় চারশত কোটি টাকার সড়ক  উন্নয়ন কাজ কোন কাজে আসবে না এমন অভিমত নাগরিক সমাজের।
সরেজমিন দেখা যায়, কোর্টবাজার স্টেশনের চৌরাস্তার মোড়ে সিএনজি পার্কিংয়ের জায়গায় থ্রীপল লাগিয়ে  শ্রমিক দিয়ে স্থাপনা নির্মাণ কাজ  চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে মালিক পক্ষ   জায়গাটি তাদের নিজস্ব এবং   উচ্চ আদালতে   নিষেধাজ্ঞা জারি করা আছে বলে দাবি করেন।
জনস্বার্থে সরকারি জায়গা বেদখল মুক্ত করার জন্য জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন
আগেদু’টি অত্যাধুনিক এম্বুলেন্স পেলো কক্সবাজার পৌরসভা ও অরূনোদয়
পরেঈদগাঁওতে সেনাবাহিনী পরিচয় দিয়ে অপহরণের চেষ্টাঃ ভুয়া সার্জেট আটক