
সিবিকে ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েআরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছেদুই হাজার ৭০৯ জনের।
নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৭ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১০হাজার ৯১০ জনে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।













