উখিয়ায় কোয়ারেন্টাইনে পর্যটক রাখার অপরাধে ইনানী রয়েল রিসোর্টকে জরিমানা

0
8

বলরাম দাশ অনুপম :
করোনা আক্রান্ত রোগিদের জন্য করা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পর্যটক রাখার অপরাধে উখিয়ার ইনানী রয়েল রিসোর্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ ইমরান জাহিদ খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই
জরিমানা করে। এসময় নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ ইমরান জাহিদ খান জানান, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে করোনার প্রাদুর্ভাবে পর্যটন নিষিদ্ধ কক্সবাজারে স্বাস্থ্যবিধি মেনে চলা ও পর্যটকদের নিরোৎসাহিত করা এবং জনসমাগম এড়িয়ে চলার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।

আগেটেকনাফে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা মাদক কারবারি নিহত
পরেবর্জ্যমুক্ত বঙ্গোপসাগর চাই: কক্সবাজারে পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন