
র্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন জালিয়াপালং ইউপিস্থ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালি ব্রিজের উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১৮/১১/২০২০ খ্রিঃ আনুমানিক ১৬.০৫ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোঃ মিজান (২১) (রোহিঙ্গা), পিতা- বনি আমীন, সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, বøক-সি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’কে ধৃত করে। আসামীকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি এবং তার আচরন সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আরো স্বীকার করে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক (১,৫০,০০০ঞ্চ৫০০) = ৭,৫০,০০,০০০ (সাত কোটি পঞ্চাশ লক্ষ) টাকা প্রায়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।-কক্স৭১












