
সিবিকে ডেস্কঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার চাকফিরানী দক্ষিণের ঘোনা বোইন্না বিল নামক স্থানে ধান খেতের পাশে রবিবার রাতের কোনো এক সময়ে এক বন্যহাতি মারা গেছে বলে সংবাদ পাওয়া গেছে। বিষয়টি এলাকার ইউপি সদস্য মো. রফিক উদ্দিন ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ অফিসার মো. মনজুরুল আলম জানান, বন্যহাতির মারা যাওয়ার খবর পেয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতিটি মারা যাওয়ার খোঁজখবর নেন। পোস্টমর্টেম করে জানা যাবে হাতিটি কিভাবে মারা গেল। তবে এলাকার লোকজন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে হয়ে হাতিটি মারা গেছে।











