ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন করোনা আক্রান্ত, দোয়া কামনা

0
3

সিবিকে ডেস্কঃ

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসাইন করোনা আক্রান্ত হয়েছেন। গত ৯ ডিসেম্বর কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব হতে তাঁর শরীরের নমুনা টেস্টের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। বিশ্বস্ত সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসাইন কক্সবাজার সদর হাসপাতালের ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন অসুস্থ এস.এম সাদ্দাম হোসাইনের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে বৃহস্পতিবার ১০ ডিসেম্বর কক্সবাজার জেলা সদর হাসপাতালে গিয়েছিলেন।

রামু’র সন্তান, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসাইনের সুস্থতার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
সূত্রঃ সিবিএন।

আগেপর্দা উঠল কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার
পরেটেকনাফে বস্তার ভিতর আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ১