
ফারুক আহমদ, উখিয়া
উখিয়ায় বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ৩ মাস ব্যাপী কারিগরি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান (২ জানুয়ারী ) শনিবার অনুষ্টিত হয়েছে।
সিপ প্রকল্পের আওতায় “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের ” সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় ও বাংলা জার্মান সম্প্রতি সংস্থার ব্যবস্থাপনায় সনদ বিতরণ অনুষ্ঠানে সভা পতিত্ব করেন,
বিজিএস আঞ্চলিক ট্রেনিং সেন্টারের ম্যানেজার ও ( টিভিইটি) মো: দিদার উদ্দিন।
জালিয়া পালংয়ের পান্যাশিয়া বিজিএস আঞ্চলিক ট্রেনিং সেন্টারের হল রুমে এ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জিপপ প্রকল্পের প্রজেক্ট সমন্বয়কারী কায়সার পারভেজ আশরাফী। স্বাগতম বক্তব্য রাখেন বিজিএসের সিপ প্রকল্পের ইন্সট্রাক্টর মোঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন এনজিও সংস্থা বিসিএসের প্রশিক্ষক যথাক্রমে আলতাফ হোসেন অনিক, তানিয়া বেগম ও আব্দুল কাদের। প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন সারোয়ার আলম ও জান্নাতুল বকেয়া।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণাথীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে বিজিএস ট্রেনিং সেন্টারের ম্যনেজার মো: দিদার উদ্দিন জানান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের এর সহযোগিতায় বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) সিপ প্রকল্পের আওতায় স্হানীয় বেকার যুবক-যুবতীদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে , মোবাইল ফোন সার্ভিসিং ও সুইং মেশিন অপারেশন এই দু বিষয়ে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । তিনি আরও বলেন ,
প্রশিক্ষন শেষে দক্ষতা অর্জনকারীদেরকে কর্মসংস্থানেরও ব্যবস্থা রয়েছে।












