
ইমরান আল মাহমুদঃ
দীর্ঘদিন সংস্কারের অভাবে খানা খন্দকের সৃষ্টি হওয়া কোটবাজার-সোনারপাড়া সড়কের গর্তে মাটি দিয়ে চলাচল উপযোগী করে দিয়েছেন জালিয়াপালং ইউনিয়নের সমাজ সেবক,বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন চৌধুরী। রবিবার(৩রা জানুয়ারি) কোটবাজার থেকে সোনারপাড়া সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট গর্তে মাটি ভরাট করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এর আগেও বর্ষা মৌসুমে সৃষ্ট খানা খন্দকে দূর্ঘটনা রোধে ইট,বালি দিয়ে সংস্কার করে দিয়েছিলেন তিনি।
তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন সংস্কারের অভাবে খানা খন্দকে মৃত্যুকূপে পরিণত হওয়া সড়কটি সংস্কারের উদ্যোগ নেন জয়নাল আবেদীন চৌধুরী।
তিনি জানান, জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। অনেকদিন যাবত সড়ক সংস্কার না হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে যায় সড়কটি। ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।












