
ইমরান আল মাহমুদ,উখিয়াঃ
উখিয়া উপজেলায় ভেজালরোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ই জানুয়ারি) আল মদিনা হোটেল, শাহ মজিদিয়া হোটেল,স্কাই থাইফুড,ক্যাপসিয়াম,আল নুর রেস্টুরেন্ট, বনফুল, ফুলকলি,আহেলি রেস্তোর পরিদর্শন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম।
এসময় বিভিন্ন রেস্টুরেন্টে কর্মরত কর্মচারীদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান করতে পরামর্শ করা হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম জানান,বৃহস্পতিবার কোটবাজারের হোটেল রেস্টুরেন্ট পরিদর্শন করা হয় এবং ভেজাল খাদ্য রোধে সবাইকে সতর্ক করা হয় বলে জানান।












