
বিডিপ্রতিদিনঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, আওয়ামী লীগের ক্ষমতায় ফিরতে ২১ বছর লেগেছিল। বিএনপির ৩১ বছর লাগে কী না- কে জানে! নেতৃত্বের বড় দুর্বলতার কারণে বিএনপি দল হিসেবে সঙ্কুচিত হয়ে পড়েছে।
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া মেধাবী এবং যোগ্যদের নিয়ে এগোতেন কিন্তু এখন আর তেমন হয় না।
ক্ষমতায় যেতে হলে বিএনপির বর্তমান নেতৃত্বে আমূল পরিবর্তন দরকার।
গেল ১ বছর যাবত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলের বিভিন্ন পর্যায়ের কমিটির পুনর্গঠন চলছে। মহামারির কারণে ভার্চুয়াল মিডিয়ায়ই সভা হচ্ছে। কিন্তু এই প্রক্রিয়ায় সুষ্ঠু পুনর্গঠন সমম্ভব নয় বলেও মনে করেন বিএনপির এ ভাইস চেয়ারম্যান।













