মরিচ্যা সুলতানিয়া আজিজুল উলুম মাদ্রাসা নূরানী সনদ পরীক্ষায় শতভাগ পাস

0
17
ফারুক  আহমদ ,উখিয়া 
বাংলাদেশ  নূরানী ইসলামী একাডেমী বিভাগের তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় উখিয়া   উপজেলার এতিহ্য বাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মরিচ্যা  আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
 নূরানী বিভাগের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হামিদ জানান,  ২৩ জন শিক্ষার্থী  কেন্দ্রীয় সনদ পরীক্ষা অংশগ্রহণ করে  সকলেই কৃতিত্বের সহিত  পাস করে গৌরব অর্জন করেছেন। তন্মধ্যে  গোল্ডেন এ প্লাস পেয়েছেন ৪ জন,     এ প্লাস  ১৫ জন  ও  এ গ্রেডে   পাস করেছেন ৪ জন।
মাদ্রাসা সূত্রে জানা গেছে ,  গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীরা  হলেন,  মোবাশশেরা  ,  মোঃ রিয়াজ উদ্দিন,  মোঃ রবিউল  হাসান  ও মোঃ বোরহান উদ্দিন ।
 এ প্লাস প্রাপ্তরা  হলেন,  ছমিয়া সুলতানা,মেহেদী হাসান , মোস্তাফি জাহান, আফসানা আক্তার, ইয়াসিন আরফার , মরিয়ম সিদ্দিকা, মোঃ ইমরান, সামিনা ইয়াসমিন নিশি, আরফাত রহমান  ,  রাব্বি চৌধুরী, আব্দুল হামিদ,  মেহেদী নাসরিন, শহিদুল ইসলাম , মাছুমা আক্তার ও মাইমুনা সুলতানা।
 এ গ্রেড প্রাপ্তরা হলেন আজিজা সুলতানা, শাকেরা বেগম, মেহেদী হাসান ও  ইউনুস।
 ১৯৯৪ সালে মরিচ্যা গরু বাজার সংলগ্ন  এলাকায়   আযীযুল উলুম মাদ্রাসা ও এতিমখানা  প্রতিষ্ঠা করা হয়। পীরেকামেল আল্লমা আমির হোসাইন (কাতারী হুজুর) হাফিজাহুল্লাহ্ এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।  শাইখুল হাদীস আল্লমা মুফতী কিফাইতুল্লাহ্ (দাঃবা) পরিচালক।
উপ-পরিচালক হচ্ছেন    আল্লমা আযীযুর রহমান আজিজী সাহেব (দাঃবা)
আগেমাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর স্থাপন সহজ করেছে বিদ্যুৎ প্রকল্প
পরেপেকুয়াকে হারিয়ে সেমিফাইনালে সদর উপজেলা