রামুতে সোনালী অতীত ফুটবল লীগের ২০২১ খেলার উদ্বোধন

0
6

আবুল কাশেম সাগর,রামু
টান টান উত্তেজনার মধ্যদিয়ে রামুতে সোনালী অতীত ফুটবল লীগ ২০২১ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৯ জানুয়ারি) সোনালী অতীত ফুটবল লীগের আহবায়ক পলক বড়ুয়া আপ্পুর সভাপতিত্বে রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য বিজন বড়ুয়া। তিনি বলেছেন
রামুর সাবেক কৃতি খেলোয়াড়ের উদ্যোগে এ খেলা রামুবাসীর মাঝে মিলন মেলায় পরিনত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রামু উপজেলা পরিষদের চেয়রম্যান সোহেল সরওয়ার কাজল বলেছেন দেশে রামুর ফুটবল খেলোয়াগের সুনাম রয়েছে।
রামুর ঐতিহ্যবাহী সোনালী অতীত ফুটবল লীগ এ খেলা অায়োজন করায় জনসাধারণের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল হক, কৃতি ফুটবলার নবু আলম, শিক্ষক কিশোর বড়ুয়াসহ প্রমূখ।
উদ্বোধনী খেলায় প্রয়াত অজীত বড়ুয়া স্মৃতি ফুটবল দলকে ৪/৩ গোলে পরাজিত করে ম্যান অব টা ম্যাচ জিতেছেন মরহুম মমতাজ অালম স্মৃতি ফুটবল দল। খেলা শেষে বিজয়ী টিমকে ম্যান অবটা ম্যাচ এর ট্রপি তুলে দেন অতিথিরা।

 

আগেরামুতে দরিয়া খেলাঘর আসর গঠিতঃ মিনা মল্লিক সভাপতি, সজল সাধারণ সম্পাদক
পরেলুৎফুর রহমান কাজলের সাথে রামু উপজেলা যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ