উখিয়ায় জনসাধারনের সাথে কউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
3

সংবাদ বিজ্ঞপ্তি :

উখিয়ায় জনসাধারনের সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউকের) মাস্টারপ্ল্যান ও ইমারত নির্মাণ বিধিমালা-১৯৯৬ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উখিয়া উপজেলার জনসাধারণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমোদনক্রমে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ৬৯০.৬৭ বর্গকিলোমিটার এরিয়া নির্ধারণপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয়েছে; তন্মধ্যে উখিয়া উপজেলার ৭২.৬১ বর্গকিলোমিটার এরিয়া রয়েছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আ্ওতাধীন এরিয়ায় মাস্টার প্ল্যানঅনুযায়ী একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী গড়তে বদ্ধপরিকর এবং সে অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই পরিকল্পিত নগরী বাস্তবায়নের জন্য যেকোন প্রকার ইমারত নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণবিধিমালা অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ জানান।

তিনি আরো বলেন, আমার অন্যতম দায়িত্ব হলো পর্যটন নগরী কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি যেকোন মূল্যে আমি কক্সবাজারকে বিশে^র অন্যতম আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে উপহার দিব। এ জন্য তিনি সকল দপ্তর/সংস্থা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজসহ সকল পেশা-শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের গৃহীত প্রকল্পসমূহ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্ণেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদ, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামীলীগ, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম প্রমূখ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীসহ উখিয়া উপজেলার বিশিষ্ট জনসাধারণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আগেঈদগাঁওতে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে কউক চেয়ারম্যান ফোরকান 
পরেউখিয়ায় অপহৃত ৫ রোহিঙ্গা নেতার ৩ জন উদ্ধার