টেকনাফে নিখোঁজ আরও দুই রোহিঙ্গা নেতা উদ্ধার

0
4

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফ শরণার্থী শিবির থেকে নিখোঁজ আরও দুই রোহিঙ্গা নেতাকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বালুখালী ক্যাম্প এলাকা হতে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গা নেতারা হলেন, ক্যাম্প-২২ ব্লক-বি-২’র নাজির হোসেনের ছেলে হেড মাঝি মো. রফিক (৪২), একই ক্যাম্পের ব্লক-সি’র নুরুল হাকিমের ছেলে হেড মাঝি আমান উল্লাহ (৪৫)

এর আগে নিখোঁজ আরও তিন নেতাকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উখিয়াস্থ ক্যাম্প-১৪, হাকিম পাড়া ব্লক এ-৪ থেকে উদ্ধার করা হয়।

পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় অপহরণকারীরা তাদের ছেড়ে গেছে বলে ধারণা করছেন ১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক।

১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উখিয়াস্থ ক্যাম্প-১৪, হাকিম পাড়া ব্লক এ-৪ থেকে তিনজনকে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উদ্ধার হয়। অপর দুজনকে ১২ ফেব্রুয়ারি রাতে বালুখালী ক্যাম্প এলাকা থেকে উদ্ধার করা হয়।

আগেবিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিপেটা
পরে১১ মার্চ পবিত্র শবে মেরাজ