উখিয়ায় গাঁজা সহ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

0
6

 

জাহেদ হাসান:
উখিয়া থানা পুলিশের একটি টিম পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটায় অবস্থিত ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে।

আজ (১৩ ফেব্রুয়ারি) দুপুর অনুমানিক ২.৪৫ মিনিটের সময় উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম উখিয়া থানাধীন পালংখালি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শফিউল্লাহ কাটা ১৬ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে গাঁজা সহ ওই রোহিঙ্গা নারীকে আটক করে।

গ্রেফতারকৃত আসামী মোছাঃ রশিদা বেগম (৪০), স্বামী-সৈয়দুল আমিন, পিতা-মৃত নজু মিয়া, সাং-শফিউল্লাহ কাটা (১৬নং রোহিঙ্গা ক্যাম্প)উখিয়া-কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে উখিয়া থানা পুলিশ নিশ্চিত করেছেন।

আগে২০২২ সালে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে কক্সবাজার-দোহাজারী রেলপথ: রেলমন্ত্রী
পরেকর্মীকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে ফেসবুকে বিএনপির ইশরাক ভাইরাল(ভিডিও)