রাষ্ট্রীয় মর্যাদা পেল ঈদে মিলাদুন্নবী

0
6

সিবিকে ডেস্কঃ

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম এবং ওফাত দিবস ১২ রবিউল আওয়ালকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মর্যাদা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিবসটিতে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা উত্তোলন করা হবে বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতেও। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম এবং ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। এ দিনটি মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।

আগেশেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ১০ আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
পরেপৌর প্যানেল মেয়র মাবু‘র উপর সন্ত্রাসী হামলা : প্রতিবাদে শহরে উত্তপ্ত পরিস্থিতি