
সিবিকে ডেস্কঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা করেছেন নির্বাচনে পরাজিত বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও নবনির্বাচিত সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম ও নির্বাচন কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিনের আদালতে এ মামলা দায়ের করেন তিনি। বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন নগর বিএনপির দফতর সম্পাদক ইদ্রিস আলী।
বিএনপি নেতা ইদ্রিস আলী জানান, মামলায় নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং বাকি ছয় মেয়রপ্রার্থীকে বিবাদী করা হয়েছে।
গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। এরপর ১৫ ফেব্রুয়ারি তিনি মেয়র হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটগ্রহণের তথ্য চাইতে যান বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি নির্বাচনে জোর করে হারিয়ে দেয়া অভিযোগ এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধের মামলা করার ঘোষণা দেন।
বিস্তারিত আসছে…











