উখিয়ায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

0
18

নিজস্ব প্রতিনিধি,উখিয়া

উখিয়া উপজেলার অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উখিয়া ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার চার ইউনিয়নের সংযোগস্থল ব্যস্ততম স্টেশন কোটবাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অপ্রাপ্ত বয়স্ক চালক, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালক, ফিটনেসবিহীন গাড়ি,টমটম, নসিমন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালক
এবং অবৈধ ডাম্পারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এসময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের আটক করে প্রাথমিক ভাবে আইনগত ব্যবস্থা না নিয়ে হেলমেট পরিধান করে দেয় ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

প্রথমত তাদের প্রতি সহানুভূতিশীল হতে দেখা যায়।
অভিযানের সময় হেলমেটবিহীন কোনো চালককে উখিয়া উপজেলায় চলতে দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন উখিয়া ট্রাফিক বিভাগ।

অভিযানে পালংখালীর মোঃ জামাল উদ্দীনের মোটরসাইকেল আটক করে প্রাথমিকভাবে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

উখিয়া ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোঃ আশরাফ বলেন, ককক্সবাজার জেলায় সকল ধরনের অবৈধ গাড়ির বিরুদ্ধে আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কঠোর এবং সোচ্চার। কোন অবস্থাতেই হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের রাস্তায় চলতে দিচ্ছি না। আমরা এই ব্যাপারে সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছি।

উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। সড়ক দুর্ঘটনায় রোধে আমরা আইন প্রয়োগের প্রতি কঠোর হচ্ছি।

অভিযানে উখিয়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট সুব্রত,শরীফ সহ পথচারী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
উখিয়া ট্রাফিক পুলিশের পক্ষে সড়ক দূর্ঘটনা রোধে গৃহীত উদ্যোগকে সর্বসাধারণ স্বাগত জানিয়েছে।

 

আগেশাহবাগে বিক্ষোভ থেকে ১০ শিক্ষার্থী আটক
পরেকক্সবাজার কলাতলীর রিসোর্ট থেকে পতিতা ও খদ্দেরসহ ৭ জন আটক