উখিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

0
4
ফারুক আহমদ,উখিয়া 

নানা আয়োজনের মধ্য দিয়ে  উখিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।  এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে করোনাকালে নারী নেতৃত্ব ,  গড়বে নতুন সমতার বিশ্ব।
সোমবার ৮ মার্চ  সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ।
উপজেলা প্রশাসন  ও  মহিলা বিষয়ক অধিদপ্তরের   আলোচনা সভায়  প্রধান  অতিথি ছিলেন উখিয়া  উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন  ইসলাম ।
প্রধান আলোচক  ছিলেন,  বাংলা  একাডেমির  আজীবন  সদস্য  কবি আদিল চৌধুরী ,
বিশেষ অতিথি ছিলেন  উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিমুল এহাসান খান ,    উপজেলা পরিষদ মহিলা  ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, ও উপজেলা কৃষি  কর্মকর্তা প্রসেনজিত তালুকদার।
বক্তব্য রাখেন উখিয়া  হাসপাতালের      মেডিকেল অফিসার  আফিফা জাহান রুশনী, এনজিও প্রতিনিধি  শাহরিয়া পারভিন লাকী ও সাদিক রহমান,  উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ,  অনলাইন  প্রেস ক্লাব সভাপতি শফিক  আজাদ   মেম্বার  খোরশিদা  বেগম ও মেম্বার  জয়নাবআরা। অনুষ্ঠান  পরিচালনা করেন  মেধু বড়ুয়া। এ সময়  সরকারি  কর্মকর্তা,  জনপ্রতিনিধি   নারী সংগঠনের নেত্রীবৃন্দ,  সাংবাদিক  ও এনজিও  কর্মী উপস্থিত

আগেরামুর শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী ডাকাত রহিম আটক
পরেখালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে