স্বাস্থ্যের ডিজি করোনা আক্রান্ত

0
4

সিবিকে ডেস্কঃ

করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

শনিবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক ও মিডিয়া সেলের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্যের ডিজি ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমানসহ চার থেকে পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা সবাই ভালো আছেন।

আগেবিএনপির ভাইস চেয়ারম্যান মে. জেনারেল (অব:) রুহুল আলম চৌধুরীর ইন্তেকাল
পরেএএসপি স্ত্রী-এসআই স্বামী, ভাইরাল ছবিতে প্রশংসার বন্যা