
এম আবু হেনা সাগর ,ঈদগাঁও
কক্সবাজার সদরের ইসলামাবাদে তিনদিন ধরে নিখোঁজ রয়েছে শিক্ষার্থী নিশান। হতাশ হয়ে পড়েছে পরিবার পরিজনসহ আত্বীয় স্বজন।
সূত্র মতে, ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী ৭নং ওয়ার্ড়ের আবু তাহের মুন্নার ছেলে এবং ইন্টারন্যাশনাল স্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্র মোহাম্মদ নিশান গত ১৭ই মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ীর সামনে খেলতে যায়। ঐদিন সন্ধ্যা বেলায় প্রতিদিনের ন্যায় নিশান বাড়ীতে না আসায় আশ পাশসহ আত্বীয় স্বজনের বাড়ীতে খোঁজখবর নিয়েও তার সন্ধান পায় নাই।
এ ব্যাপারে ১৯ মার্চ ঈদগাঁও থানার অফিসার ইন চার্জ বরাবরে একটি আবেদন করেছেন নিখোঁজ হওয়া নিশানের পিতা আবু তাহের মুন্না।













