এম. কলিম উল্লাহ`র কবিতা “কাঁদছে তিস্তা ঝুলছে ফেলানী”

0
6

এম. কলিম উল্লাহ

এসেছেন নরেন্দ্র মোদি
কাঁদছে তিস্তা ঝুলছে ফেলানী
বোন আজও তোমায় ভুলিনি।।

টিকা দিচ্ছে পেঁয়াজ দিচ্ছে
দিচ্ছে কত উপহার
উপহারের লাশের কফিন
সয়বো কতো আর।।

এসেছেন নরেন্দ্র মোদি
তিস্তা চুক্তির ন্যায্য হিস্যা
এবার পেতাম যদি
শুকনো নদে জোয়ার বইতো নিরবধি।।

রক্তের বন্যায় অর্জিত স্বাধীনতা
তোমায় রক্ষে দিব বক্ষ পেতে
নেব না মেনে কারো অধীনতা
আজ ৫০শে প্রাণের স্বাধীনতা।।

সংগ্রামে ঝাঁপিয়ে পড়া
বীরদের প্রতি হাজার সালাম
মাবুদের কাছে কায়মনোবাক্যে
আত্মার মাগফেরাত করে গেলাম।।

আগেহাটহাজারীতে পুলিশ-হেফাজত গোলাগুলিতে নিহত ৪
পরেউখিয়া প্রেস ক্লাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা