
সিবিকে ডেস্কঃ
হাটহাজারীতে পুলিশ হেফাজতের সংঘর্ষে চারজন নিহতের প্রতিবাদে রবিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।
শুক্রবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে হেফাহতের আমিরের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এসময় বলা হয়, ‘আমরা মরদেহ আইনগত প্রক্রিয়া মেনে গ্রহণ করব। কাল লাশ পেলে হাটহাজারী মাদরাসায় জানাজা হবে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতালের কর্মসূচি ঘোষণা করা হলো।’
এই কর্মসূচি হেফাজতের আমিরের নির্দেশে বলা হলেও ঘোষণাদাতার পরিচয় দেননি৷
যদিও এর ঘণ্টাখানেক আগে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার দাবি জানান সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। সুত্রঃ সিভয়েস













