লকডাউনে গণপরিবহন বন্ধ ঘোষণা

0
5

সিবিকে ডেস্কঃ

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে সারাদেশে লকডাউন শুরু হচ্ছে। এক সপ্তাহের লকডাউনের শুরুর দিন থেকেই গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্যপরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

আগেজোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের মিলন মেলা ও আলোচনা সভা সম্পন্ন
পরেকরোনা ভ্যাকসিনঃ পার্শ্বপ্রতিক্রিয়ায় ভীত নয়, আশান্বিতই হওয়া উচিত