চট্টগ্রামে হেলে পড়েছে ৫তলা ভবন, ঘিরে রেখেছে পুলিশ

0
6

সিবিকে ডেস্কঃ

নগরের কোতোয়ালী থানার গোয়ালপাড়ায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে পুলিশ পুরো ভবন ঘিরে রেখেছে। ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে। 

শনিবার (১০ এপ্রিল) রাত ৮টার পর কার্তিক ঘোষের মালিকানাধীন ৫তলা ভবনটি হেলে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন সিভয়েসকে বলেন, ‘রাত ৮টার পর খবর পেয়ে হেলে পড়া ভবনটি আমরা ঘিরে রেখেছি।নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছি।’

জানা গেছে, কার্তিক ঘোষরা পাঁচ ভাই এ পাঁচ তলা ভবনে থাকেন। তারা মূলত সিডিএর অনুমোদন না নিয়েই ভবন বর্ধিত করতে গিয়ে পাইলিং করতে যান। এসময় ভবনটি হেলে পড়ে। এখন সিডিএ, ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

আগেশনিবার কক্সবাজারে আরো ৭৩ জনের করোনা শনাক্ত
পরেলকডাউনে দোকান বন্ধ করতে বলায় আনসারকর্মীকে খুন