কক্সবাজার শহরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

0
8
স্বাস্থ্যবিধি না মানায় কক্সবাজার শহরের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাখন চন্দ্র সূত্রধর ও সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অভিযানে প্রধান সড়কে আসাদ কমপ্লেক্সে মোবারেক স্টোর কে ৫০০ টাকা, বড় বাজার কাপড়ের গলিতে জাহেদ ক্লথ স্টোর কে ২ হাজার টাকা, বৌদ্দ মন্দির রোডে এম হাসান অপটিকেলকে ৫০০ টাকা, শাহ জব্বার অপটিকেলকে ৫০০ টাকা, শাহানাজ লেডিস টেইর্লাস কে ৫০০টাকা, পুষ্পিতা টেইর্লাসকে ৫০০টাকা  জরিমানা করা হয়েছে।
আগে‘কঠোর লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ
পরেকুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু