
অনলাইন ডেস্কঃ
মহামারি মানেই এর প্রতিশেধক নিয়ে দেশে দেশে রাজনীতি, ব্যবসা আর কূটনীতির খেলা। এই মারপ্যাচে একক দেশ নির্ভরতায় নতুন করে সংকটে পড়েছে বাংলাদেশ। আর এজন্য দূরদর্শিতার অভাবকে দায়ি করেছেন বিশ্লেষকরা। সংকট সমাধানে আপাতত চীন-রাশিয়ায় ভরসা খুঁজে পেলেও নিজস্ব গবেষণার তাগিদ দিয়েছেন তারা।
করোনার দ্বিতীয় ঢেউে যখন বেসামাল পরিস্থিতি, তখনই চোখ রাঙাচ্ছে টিকার সংকট। সরকারের হাতে যা মজুত আছে, তা ফুরিয়ে যাবে মে মাসের মাঝামাঝি সময়ে।
এরই মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউট জানিয়ে দিয়েছে আগামী দুই মাস কাউকে টিকা দেয়া সম্ভব নয়। এমন পরিস্থিতির জন্য বাংলাদেশের একক প্রতিষ্ঠানের নির্ভরতা এবং দুরদর্শিতার অভাব দুষছেন বিশ্লেষকরা।
মহামারিতে ভ্যাকসিন আবিষ্কৃত দেশ বা প্রতিষ্ঠানের রাজনীতি বা ব্যবসার ঘটনা নতুন নয়। তাই ভ্যাকসিন নিয়ে ভূ-রাজনৈতিক খেলার বিষয়টি সরকারকে আগেই মাথায় রাখা উচিৎ ছিলো।
কিছুটা সময় নিলেও বর্তমান বাস্তবতায় নতুন উৎসের দিকে ঝুঁকতে হচ্ছে সরকারকে। নতুন গন্তব্য চীন ও রাশিয়া।
গন্তব্য যাই হোক, করোনার সাথে লড়তে হবে আগামী আরও কয়েক বছর। তাই নিজস্ব সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের।
-চ্যানেল২৪











