
সিবিকে ডেস্কঃ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১৮০জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৮জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল)সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৩০টি নমুনা পরীক্ষায় ১৮০জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ১৩৯ জন এবং উপজেলার ৪১ জন।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৭২৫ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষায় ২৮জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৩২টি নমুনা পরীক্ষায় ৫৫জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ৪জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৯০টি নমুনা পরীক্ষায় ৩২ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষায় ৩৩জনের, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৮টি নমুনা পরীক্ষায় ১৮জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষায় ১১জনের, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৪টি নমুনা পরীক্ষায় ১৫ জনের এবং মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় ৪জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।











