ইসরায়েলের ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৪৪ তীর্থযাত্রী নিহত

0
10

অনলাইন ডেস্কঃ

পশ্চিম তীরে ইসরায়েল অধ্যুষিত এলাকার একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জন। জরুরি সেবাকর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করছেন। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবারের (৩০ এপ্রিল) এ ঘটনাকে বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন।

জানা যায়, মেরন পর্বতের পাদদেশে লাগ বি’ওমের নামের এই ধর্মীয় উৎসবে এ দুর্ঘটনা ঘটে। করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে গতবছর অবশ্য এই ধর্মীয় উৎসব বন্ধ ছিল। তবে এ বছর সফলভাবে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করায় এবং করোনা নিয়ন্ত্রণে চলে আসায় উৎসবটির আয়োজন করা হয়।

তবে গণজমায়েতের বিষয়ে বিধিনিষেধ ছিল। কর্তৃপক্ষ ১০ হাজার মানুষের জমায়েতের অনুমোদন দিয়েছিল।

আয়োজকরা অবশ্য জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৬৫০টিরও বেশি বাসে করে ৩০ হাজারেরও বেশি মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের নিরাপত্তায় প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন ছিল।

করোনা মহামারি শুরুর পর থেকে এটি ছিল সবচেয়ে বড় গণজমায়েত। প্রথম দিকে মনে হয়েছিল, উৎসবস্থলে স্টেডিয়ামের কোনো অংশ ভেঙে পড়ায় এ ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তীতে জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সেখানে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে।

এদিকে ইসরায়েলের উদ্ধার সেবা বিভাগের মুখপাত্র বলেন, ‘ঘটনাস্থলেই ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে মারা গেছেন আরও বেশ কয়েকজন।’

আগেশারীরিক সম্পর্কের অভিযোগ এনে মামুনুলের বিরুদ্ধে সেই ঝর্ণার মামলা
পরেকক্সবাজারের ৩ ইয়াবা ব্যবসায়ী লোহাগাড়ায় ধরা, প্রাইভেট কার জব্দ