মিতু হত্যা মামলার আসামি সাইদুল আটক

0
5

সিবিকে ডেস্কঃ

চট্রগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজহার নামীয় আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ শাকু (৪৫) -কে আটক করা হয়েছে।

বুধবার রাতে রাংগুনিয়া থেকে সাইদুল ইসলাম সিকদারকে আটক করে র‌্যাব-৭ এর একটি চৌকশ টিম।

র‌্যাবের পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম ওরফে মিতুকে।

এ ঘটনায় আজ বুধবার বাবুল আক্তারসহ আটজনকে আসামি করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেছেন মিতুর তার বাবা মোশারফ হোসেন।

এর আগে মঙ্গলবার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই।

গত ১১ মে দিনভর জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

আগেটেকনাফে ২৮হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারী আটক, নৌকা জব্দ
পরে৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে অ্যান্টিবডি: আইইডিসিআর