
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলায় ৬১ শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। টানা নয়দিনের হামলায় আহত হয়েছে দেড় হাজারের বেশি মানুষ।
এদিকে, সমালোচনার মুখে সংকট সমাধানে যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, দুই পক্ষের মধ্যে সংঘাত নিরসনে মিসরসহ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।
এছাড়া, গাজায় ইসরায়েলের বোমা হামলা যুদ্ধাপরাধের সমান বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।













