সাংবাদিক রোজিনাকে হেনস্তার পর গ্রেপ্তারে জাতিসংঘের উদ্বেগ

0
10

সিবিকে ডেস্কঃ

সাংবাদিক রোজিনা ইসলামকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে হেনস্তার পর গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে গতকাল মঙ্গলবার (১৮ মে) এ উদ্বেগের কথা জানানো হয়।

ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী সাংবাদিক রোজিনা ইসলামের প্রসঙ্গ উপস্থাপন করলে স্টিফেন ডুজারিক বলেন, ‘বাংলাদেশে যে সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, তাকে নিয়ে প্রকাশিত গণমাধ্যমের খবর আমাদের নজরে এসেছে। আমরা নজর রাখছি। এটি স্পষ্টতই উদ্বেগজনক বিষয়।’

কোনো ধরনের বাধা ছাড়াই সাংবাদিকদের কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে উল্লেখ করে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না। মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা বাংলাদেশ কিংবা পৃথিবীর যেকোনো জায়গাই হোক না কেন।’

স্টিফেন আরও বলেন, ‘করোনা মহামারির এ সময়ে বিশ্বে সাংবাদিকেরা যে ভূমিকা রাখছেন, তা আমরা সবাই পর্যবেক্ষণ করেছি। তারা যেখানে, যে অবস্থায় কাজ করুক না কেন, তাদের কাজের ক্ষেত্র হতে হবে বাধাহীন।’

আগেওমর সানি-মৌসুমী পুত্রের বিরুদ্ধে অবৈধ ‘সিসা’ বিক্রির অভিযোগ
পরেটেকনাফে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার