ঈদগাঁওতে চোরাই গরু সহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক

0
8

জাহেদ হাসান:

ঈদগাঁও থানা পুলিশ একটি চোরাইকৃত গরুসহ ৩ জন গরু চোর চক্রের সদস্যকে আটক করেছে।  পলাতক রয়েছে একজন

২৮ মে ঘটনাটি ঘটেছে জালালাবাদ ইউনিয়নে। এ ঘটনায় গরুর মালিক অশ্বিনী দাসের ছেলে মন্টু দাস ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নম্বর- ১২।

আটককৃতরা হচ্ছে জালালাবাদ সওদাগর পাড়ার রমজান আলীর পুত্র আব্দুর রহিম (২৫), ছাতি পাড়ার মাহবুব আলমের পুত্র শাহিন (২৪), ঈদগাঁও জাগির পাড়ার ফিরোজ আহমদের পুত্র রুহুল আমিন (২৪)। পলাতক রয়েছে বঙ্কিম বাজারের মোস্তাক আহমদ মিস্ত্রীর পুত্র মোঃ জিহাদ প্রকাশ কালু (২২)।

মামলার বাদী ও গরুর মালিক মন্টু দাস জানান, উদ্ধারকৃত গরুটির আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা হবে। বকনা বাছুর গরুটি উদ্ধার করা হয়েছে রামু থানা এলাকা থেকে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান, সিন্ডিকেটের পলাতক সদস্য ও অপরাপরদের ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনের আওতায় আনা হবে।

আগেধুঁকছে কক্সবাজারের পর্যটনশিল্প
পরেঈদগাঁওতে গৃহবধূর নাক ও ঠোট কর্তন, স্বামী আটক