[post_category_links]

বিয়ের আসরেই কনের মৃত্যু, শ্যালিকাকে নিয়ে ঘরে ফিরলেন বর

[post_sub_title]
[post_reporter_with_date]

অনলাইন ডেস্কঃ

বিয়ের আসরে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে কনের মৃত্যু। উৎসবের আনন্দ বিষাদে পরিণত হলেও নাটকীয় সিদ্ধান্তে দুই পরিবার বিয়ে চালিয়ে যায়। সদ্য প্রয়াত কনের বোনের সঙ্গে বিয়ে দেয়া হয় ছেলেটির!

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তর প্রদেশের এটাওয়াতে দুদিন আগে এই ঘটনা ঘটেছে।।

সমসপুর গ্রামের সুরভীর সঙ্গে বিয়ে হচ্ছিল নাওলি গ্রামের মঙ্গেশ কুমারের। কিন্তু মালাবদলের আগেই অসুস্থ হয়ে পড়েন সুরভী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুরভীর।

ঠিক তখনই সবাইকে অবাক করে মঙ্গেশ প্রস্তাব দেন, সেই দিনই সুরভীর বোন নিশাকে তিনি বিয়ে করতে চান। পাত্রীপক্ষ সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।

এই প্রসঙ্গে সুরভীর ভাই সৌরভ বলেন, ‘আমরা বুঝতে পারছিলাম না কী করব। দুই পরিবার বসে সিদ্ধান্ত নেয় নিশার সঙ্গে মঙ্গেশের বিয়ে দেওয়ার। এটা খুবই অদ্ভুত ঘটনা। যখন আমার এক বোনের বিয়ে হচ্ছে তখন পাশের ঘরে আর এক বোনের মৃতদেহ শোয়ানো রয়েছে।’

কনে বিদায়ের পরে সুরভীর শেষকৃত্য করে পরিবার।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]