ইকুয়েডরকে উড়িয়ে ব্রাজিলের দুরন্ত জয়

0
2

ক্রীড়া ডেস্কঃ

বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রতিটি বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করা একমাত্র দল ব্রাজিল।

ম্যাচের প্রথম অর্ধেকে দুই দলই অনেক ভালো টক্কর দিলেও গোল পাননি কেউ।  দ্বিতীয়ার্ধে গিয়ে কিছু সময় পার হতেই নিজেদের দক্ষতার পরিচয় দিতে থাকে নেইমাররা।  তারা পরপর তাদের অনেক কয়টি সুযোগ তৈরি করে।  এরপর ম্যাচের ৬৫ মিনিটে দেয়া পাস থেকে গোল করেন রিচার্লসন।  এ গোলের পরে তারা ম্যাচের দখল আরও নিজেদের দিকে নিয়ে নেয়।

ইনজুরি করার কারণে পেনাল্টি পেলে দ্বিতীয় গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন নেইমার।  পেনাল্টিতে নেইমারের শট সেভ হয়ে গেলেও গোলকিপারের ভুলের কারণে আবার পেনাল্টি মারার সুযোগ পেয়ে গোল লুফে নেন তিনি।  বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ী হয় ব্রাজিল।  এ পুরো ম্যাচটিতে ব্রাজিলের গোলে কোন শট রাখতে পারেনি।  আগামী বুধবার প্যারাগুয়ের বিপক্ষে আবার মাঠে নামবেন তারা।

আগেসাউথ এশিয়ান টাইমস পত্রিকার প্রতিনিধি হলেন ওয়াহিদ রুবেল
পরেবিশ্ব পরিবেশ দিবসে রাজধানী ফ্রেন্ডস সার্কেল উদ্যোগে নানান কর্মসূচি পালন