উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে  ত্রানে চাল ভর্তি ট্রাক সহ পাচারকারী  আটক 

0
3
ফারুক আহমদ, উখিয়াঃ
 কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা  ক্যাম্পে  পাচারের  সময়  সময় এক শত  বস্তা ত্রাণের চাল ভর্তি একটি ট্রাক জব্দ  করেছে    ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন।
গতকাল  (৮ জুন রাতে) মঙ্গলবার   উপজেলার  কুতুপালং লম্বাশিয়া   রোহিঙ্গা  বাজারে চৌ রাস্তার মোড়ে গোপন  সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় ।  এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলার নুর আহমদের পুত্র রাসেল নামক এক ব্যক্তি কে  আটক করে।
১৪ আর্মড  ব্যাটালিয়ানের অধিনায়ক  মোঃ নাঈমুল হক  সত্যতা নিশ্চিত করে বলেন ,   রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত   ত্রাণের চাল  মজুদ করে    ট্রাক যোগে বাহিরে পাচার  করছিল  কালোবাজারী সিন্ডিকেট ।  খবর  পেয়ে লম্বাশিয়া আর্মড পুলিশ  ক্যাম্পের সদস্যরা   অভিযান চালিয়ে  ট্রাক ভর্তি ত্রাণের চাল জব্দ  করেন।
মধুর ছড়া রোহিঙ্গা  ক্যাম্প পুলিশ  ফাঁড়ির এস,  আই  মুজাহেরুল ইসলাম  জানান ,  অভিযান টের পেয়ে  ট্রাক থেকে ৩/৪ জন  পাচার কারী পালিয়ে  গেছে ।  আটক  রাসেল কে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া চোরাকারবারীদের  নাম ও ঠিকানা সংগ্রহ করা হয়েছে ।
এ ব্যয়পারে  ১৪ আর্মড ব্যাটেলিয়ানের  লম্বা শিয়া  পুলিশ  ফাঁড়ির সাব ইন্সপেক্টর  ইয়াসিন  ফারুক  বাদী হয়ে  রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ত্রাণের চাল মজুদ  ও পাচারের অভিযোগে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন ।
আগেনাইক্ষ্যংছড়িতে ইলেকট্রনিক দোকান পুড়ে নগদ টাকা সহ ক্ষয়ক্ষতি ৩০ লক্ষ টাকা
পরেখুরুশখুলের শেখ হাসিনা টাওয়ার হবে বিশ্বের একটি আইকনিক টাওয়ার