রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের কার্যক্রম পরিদর্শনে অতিঃ আইজিপি

0
4
ফারুক  আহমদ ,উখিয়া
এপিবিএন  পুলিশ  বাংলাদেশ  হেডকোয়ার্টার্সের  অতিরিক্ত  আইজিপি মোশাররফ  হোসেন উখিয়ার রোহিঙ্গা  ক্যাম্পে  আইনশৃঙ্খলায় দায়িত্ব  নিয়োজিত  আর্মড পুলিশের  কার্যক্রম পরিদর্শন  করছেন।
  অতিরিক্ত আইজিপি  রবিবার  (১৩ জুন)  ১৪ এপিবিএনের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন।
 পরিদর্শন কালে  উপস্থিত ছিলেন   ৮ম এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার)  মোঃ শিহাব কায়সার খান, ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নাইমুল হক, ১৬ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার)  মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ মাসুদ আনোয়ার, ক্যাম্প কমান্ডার, মধুছড়া পুলিশ ক্যাম্প, ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার)  মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাকিল আহমেদ বিপিএম, উখিয়া সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ আসাদুজ্জামান।
এছাড়াও ১৪ ও ,৮ এপিবিএনের ক্যাম্প সমূহের সকল  আর্মড পুলিশ  ফাঁড়ির কমান্ডার, সহকারী ক্যাম্প কমান্ডার ও অপরেশন অফিসারগণও উপস্থিত ছিলেন।
পরে অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন  ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প পৌছলে  তাকে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।
 সালাম গ্রহণ শেষে অতিরিক্ত আইজিপি  ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে সদ্য স্থাপিত  ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট   পরিদর্শন করেন।
 পরিদর্শন কালে অতিরিক্ত  আইজিপি কে  রোহিঙ্গা ক্যাম্প এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি, রোহিঙ্গা নিরাপত্তায় ১৪ এপিবিএনের কর্মকান্ড ও ১৪ এপিবিএন পুলিশ ক্যাম্প সমূহের সার্বিক পরিস্থিতি অবহিত করা হয়।  পরবর্তীতে তিনি লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের নবনির্মিত ব্যারাক পরিদর্শন করেন।
আগেরামুর কলেজ ছাত্রীকে ধর্ষণ ও ফেসবুকে অশ্লীল ছবি, আটক চকরিয়ার যুবক মাহিন
পরেকেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যস্থততায় কক্সবাজার জেলা আওয়ামীলীগে সমঝোতা