
সিবিকে ডেস্কঃ
গর্ভকালীন সময়ে দুই সপ্তাহ আগে করোনা ধরা পড়ে চট্টগ্রামের চিকিৎসক ডা. দিনার জেবিনের। এরপর ভর্তি হন নগরের একটি বেসরকারি হাসপাতালে। শুক্রবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বাঁচানো যায়নি তার গর্ভের সন্তানকেও।
ডা. জেবিন রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে অধ্যয়ন শেষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেব কর্মরত ছিলেন।
করোনায় চিকিৎসক জেবিনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন প্লাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির ‘কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসক’ সেলের সমন্বয়ক ওয়াসিফ হোসেন।











