টিকার ব্যবস্থা হয়ে গেছে, জুলাই থেকে ফের গণটিকা শুরু: প্রধানমন্ত্রী

0
4

সিবিকে ডেস্কঃ

করোনাভাইরাসের টিকার ব্যবস্থা হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “টিকার ব্যবস্থা হয়ে গেছে। এখন আর কোনও সমস্যা হবে না। ”

মঙ্গলবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে টিকা আসবে। জুলাই থেকেই আবারও শুরু হবে গণটিকা দান। ”

প্রধানমন্ত্রী বলেন, “টিকা সংগ্রহে যত টাকাই লাগুক না কেন আমরা সেই টাকা দেব। ১৪ হাজার কোটি প্রস্তুত রাখা হয়েছে।

টিকা বাজারে আসার আগে থেকেই আমরা যোগাযোগ রেখেছি। ”

দেশের ৮০ শতাংশ মানুষকেই টিকার আওতায় আনা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, টিকাকরণের মাধ্যমেই শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার চেষ্টা করছে সরকার।

-বিডি প্রতিদিন

 

আগেপ্রদীপ ও তার স্ত্রীর নামে থাকা সম্পত্তি রাষ্ট্রের তত্ত্বাবধানে নিতে নির্দেশ
পরেকলেজ-বিশ্ববিদ্যালয় কবে খুলবে জানালেন প্রধানমন্ত্রী