
সিবিকে ডেস্কঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে জুনু রুদ্র (৪০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (৩০ জুন) বিকেলে বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রুদ্র পাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সম্ভু রুদ্রের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের মেম্বার সুনীল সরকার। তিনি বলেন, ওই গৃহবধূ ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদারদের অকথ্য কথা-বার্তায় লাঞ্চিত হচ্ছিল। এতে স্বামীর নীরবতায় সে হতাশ হয়ে বাড়ির ভেতর সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
তবে এখন পর্যন্ত কি কারণে ওই গৃহবধূ মারা গেছে তা জানা যায়নি বলে জানিয়েছেন লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। তিনি বলেন, সংবাদ শুনে পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শনে যান। মরদেহ উদ্ধার করা হয়েছে।











